গুলশানে মা-মেয়ে খুন

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮

গুলশানে মা-মেয়ে খুন

প্রভাতবেলা প্রতিবেদক: রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে আদিবাসী মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উত্তর কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল গলির সাত তলা বাড়ির চার তলায় একটি ফ্ল্যাটে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরান (৩৮)। নিহতদের মধ্যে একজন গলাকাটা অবস্থায় এবং অপরজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। পুলিশের ধারণা, আরও আগে তাদের হত্যা করা হয়েছে। সন্ধ্যায় বাসার অন্য সদস্যরা আসার পর বিষয়টি জানাজানি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ