শাবি ছাত্রলীগ নেতার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

শাবি ছাত্রলীগ নেতার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রভাতবেলা প্রতিবেদক: শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দর রশিদ রাসেল (২৪) ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজমল হোসেনসহ (২৪),  আটক৪ ছাত্রলীগ ক্যাডারের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

এরা সবাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত ঘটনায় জড়িত।
ছাত্রলীগ ক্যাডার রশিদ শাবি গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেটের গোলাপগঞ্জ কানিশাইল গ্রামের আবছর আলীর ছেলে।

আটকদের মধ্যে অন্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজমল হোসেন (২৪), সিলেটের ওসমানীনগরের থানাগাঁওয়ের সৈয়দ মইনুর রহমানের ছেলে সৈয়দ নাইমুর রহমান (৩৪) ও হবিগঞ্জের মাধরপুর দেওনদি ওলিপুর গ্রামের শেখ মোহাম্মদ বাবলার ছেলে শেখ মোহাম্মদ সুলতান মির্জা (২৭)।

র‌্যাব জানায়, রোববার ২৫ মার্চ রাত ১২ টার দিকে নগরের সুবিধবাজার এক্সেল টাওয়ার থেকে অভিযান চালিয়ে চতুর্থ ও পঞ্চম তলা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড কার্তুজসহ দু’টি শর্টগান, ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

তবে তাৎক্ষণিক তা গোপন রাখলেও সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে র‌্যাব। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আহত হন শাবিপ্রব ‘র বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈম। এরপর থেকেই পলাতক ছিলেন আব্দর রশিদ রাসেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ