সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপরে পরিত্যক্ত ব্যাগ থেকে মানবদেহের হাত ও পা উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।
রোববার (২৭ মে) রাত ১১টার দিকে সেগুলো উদ্ধার করে রমনা থানা পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে একটি পরিত্যক্ত ব্যাগে মানবদেহের দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। কে বা কারা ব্যাগটি ফ্লাইওভারের ওপর ফেলে গেছে। মানবদেহের হাতে চুড়ি দেখা গেছে। হাতের চুড়ি দেখে ধারণা করা হচ্ছে এটি কোন নারীর হাত ও পা হতে পারে। হাত-পাগুলো কার এবং কে এগুলো ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে।
অঙ্গগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি