প্রত্যাখ্যানকারীদের ধাওয়ায় পালিয়েছে পদবীধারী ছাত্রদল

প্রকাশিত: 5:56 PM, June 15, 2018

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির পদ প্রত্যাখ্যানকারীদের ধাওয়ার মুখে পালিয়েছে কমিটির পদবীধারী অছাত্র দালাল ও ছিনতাইকরিীরা। শুক্রবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গরুর বাজার এলাকা থেকে নবগঠিত কমিটির পদবীধারীরা একটি মিছিল বের করে। মিছিলটি নগরীর তালতলা এলাকায় পৌছলে পদ প্রত্যাখ্যানকারীরা ধাওয়া দেয়। তাদের ধাওয়ার মুখে মিছিল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। যাবার পথে তারা বেশ কয়েকটি গণপরিবহনে ভাংচুর চালায়।

https://web.facebook.com/si.sobuj.750/videos/242590013165480/?t=51

সর্বশেষ সংবাদ