সিলেট | |
প্রকাশিত: 1:30 AM, August 14, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
এর আগে, রোববার (১২ আগস্ট) দুপুরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ ছিলেন। ।
সোমবার (১৩ আগস্ট) দুপুরে তাকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় এরশাদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, পার্টির মহাসচিব সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ছিলেন।
তাজুল ইসলাম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৪ আগস্ট) এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় আর নেয়া হয়নি।
দেশের মাটিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলে গেছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি