সিলেট নগরীতে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

সিলেট নগরীতে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডে ছিনতাইকারীর কবলে পড়েছেন ডলি শিকদার নামের এক গৃহিণী। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ধরে তার কাছ থেকে সোনার চেইন, হাতের আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায়। যার মূল্য প্রায় ৯১ হাজার টাকা।

সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি তার ছেলেকে স্কুল থেকে আনার জন্যে রিকসা করে কাজিটুলায় আত্মীয়ের বাসা থেকে সাপ্লাই এলাকায় স্কলার্সহোম ক্যাম্পাসে যাচিছলেন। স্থানীয় কাহির মিয়ার গলি অতিক্রমকালে তিনি ছিনতাইর শিকার হন।

তাকে বহনকারী রিকসাটি গলির মধ্যবর্তী ব্রিজের উপর আসামাত্র পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী রিকশা গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে এসব ছিনিয়ে নেয়।

ছিনতাইর বিষয়টি কতোয়ালি মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করে।

সর্বশেষ সংবাদ