সিলেটে ৫ রাজাকার পুত্রকে মনোনয়ন না দেয়ার অনুরোধ

প্রকাশিত: 2:00 AM, February 10, 2019

সিলেটে ৫ রাজাকার পুত্রকে মনোনয়ন না দেয়ার অনুরোধ

প্রভাতবেলা প্রতিবেদক: রাজাকার পুত্রদের উপজেলা নির্বাচনে মনোনয়ন না দিতে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  অনুরোধপত্র পাঠিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলে।

তারা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এম লিয়াকত আলী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাসিব মুনিয়া, সহ-দফতর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, কানাইঘাট উপজেলা নির্বাচনের প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা ৪নং সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ।

তাদের আগামী উপজেলা নির্বাচনে মনোনয়ন না দিতে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ই-মেইলে অনুরোধপত্র পাঠিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জাতি আপনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহান স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার, আলবদর, আলশামস এবং জামায়াত-শিবিরের সন্তান বা তাদের পরিবারের সদস্যদের মনোনয়ন না দেয়ার জন্য একান্তভাবে আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন  প্রধান বিচারপতি হবিগঞ্জ আসছেন আজ

আপনি আমাদের সবচেয়ে কাছের লোক। মুক্তিযোদ্ধারা পরিবার-পরিজনসহ আপনার সঙ্গে আছে ও থাকবে। সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের তালিকা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ওই তালিকায় থাকা বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাসিব মুনিয়া নিজে রাজাকার এবং পিতা আবদুল খালিক শান্তি কমিটির সদস্য (আলবদর), বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল চন্দগ্রামের কুটুচান্দ রাজাকারের সন্তান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল একাত্তরের থানা শান্তি কমিটির সভাপতি ঘাতক আজির উদ্দিনের সন্তান। কানাইঘাট উপজেলা নিবাসী জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ৪নং সাতবাঁক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশের বাবা আবদুল মন্নান ছিল রাজাকার।

আমরা আশা করব আপনি ব্যক্তিগতভাবে মনোনয়নে ভূমিকা রেখে রাজাকারমুক্ত সংসদ ও রাজাকারমুক্ত নির্বাচনী মনোনয়ন প্রদান করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতিকে সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবেন।

আরও পড়ুন  আজ বসছে পদ্মা সেতুর ২২তম স্প্যান

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল  জানান, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনেক প্রত্যাশা। এ প্রত্যাশার কারণেই আমরা রাজাকারদের সন্তানমুক্ত প্রশাসন ও দল আশা করি। এরই ধারাবাহিকতায় এ অনুরোধপত্র পাঠিয়েছি। অনেক দাবিই তিনি বাস্তবায়ন করেছেন। আশা রাখি এ অনুরোধও তিনি মনোনয়ন দেয়ার সময় রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ