সিলেট | |
প্রকাশিত: 2:43 PM, March 31, 2019
আনন্দঝর্ণা ডেস্ক: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন মডেল ও অভিনেত্রী পি জে হেলেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৯ মার্চ) রাতে
শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে পি জে হেলেন লিখেছিলেন, ‘কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে আসছি। এটাই সম্ভবত শেষ। কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন।’
এর কিছুক্ষণ পরেই আরেকটি ছবি পোস্ট করেন হেলেন সেখানে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো। ক্যাপশনে লেখা , ‘বাই বাই।’
এ ফোনের পরেই ঘরের দরজা ভেঙে মেয়েকে উদ্ধার করেন ঝর্ণা। তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হেলেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।
সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে গতকাল (শনিবার) সকালে হেলেনকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন হেলেন। আর সে কারণেই আপাতত কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে।
কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন গণমাধ্যমের এমন প্রশ্নে হেলেন বলেন,‘বেশ কিছুদিন যাবত হতাশার মধ্যে আছি।আমার সঙ্গে অনেক কিছুই ঘটছে,যা আমি মানতে পারছিনা। আসলে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।’
কী সমস্যার মধ্যে আছেন প্রশ্নে তিনি জানান, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আত্মহত্যা করতে যাওয়া আমার মোটেই উচিত হয়নি। ’
মডেলিং দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে পি জে হেলেনের। এখন পর্যন্ত বেশ কয়েকটি নামিদামি বিজ্ঞাপনে তার উপস্থিতি রয়েছে। ধারাবাহিক আর একক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি