পুলিশ বাহিনীকে আধুনিক ও মানবিক হিসেবে গড়া হচ্ছে : আইজিপি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

পুলিশ বাহিনীকে আধুনিক ও মানবিক হিসেবে গড়া হচ্ছে : আইজিপি

 

প্রভাতবেলা ডেস্ক:

পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ ১ এর প্রধান কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় সারা দেশে পুলিশ বাহিনী প্রশংসিত হয়েছে।

 

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জঙ্গী, মাদক ও সন্ত্রাস দমনে এই বাহিনী প্রশংসিত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন- শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা মালিকরা।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ