বিএনপির মিছিলে লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

বিএনপির মিছিলে লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

এ বিষয়ে রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হন।

 

শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে।

আরও পড়ুন  গণতন্ত্র কারে কয়? : প্রশ্ন ফখরুলের

 

এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ