সিলেট | |
প্রকাশিত: 1:55 PM, March 2, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপির গঠিত বিশেষ উদযাপন কমিটি আগামী বছর অর্থাৎ ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি-আয়োজনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসছে। চলতি সপ্তাহের যে কোনো দিন গুলশানের চেয়ারপারসন কার্যালয় বা স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান রবিবার (১ মার্চ) গণমাধ্যমকে বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ মাসের প্রথম সপ্তাহে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রাথমিক একটি খসড়া তৈরি হয়েছে। প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ও কর্মপন্থা নির্ধারণ হবে বলে আশা করছি।’
২০১৯ সালের ডিসেম্বরের ২১ তারিখ সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ কমিটি গঠনের কথা জানান।
খন্দকার মোশাররফ ছাড়াও এ কমিটির অন্য সদস্যরা হচ্ছেন– স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি