সিলেট | |
প্রকাশিত: 5:26 PM, March 13, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এবারের নির্বাচনে সভাপতিসহ মোট ছয় পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ মোট আটটি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সংগঠনের ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বুধবার (১১ মার্চ) ও বৃহস্পতিবার (১২ মার্চ) দুই দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট গণনা শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
সভাপতি পদে আওয়ামী লীগ প্রার্থী এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৩৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। সম্পাদক পদে বিএনপি প্রার্থী কাজল পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মনজুরুল পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট।
আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) জয়ীরা হলেন—সভাপতি পদে এ এম আমিন উদ্দিন, সহসভাপতি মো. মনিরুজ্জামান, সহসম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া, সদস্য পদে মোহাম্মদ মশিউর রহমান ও মো. হুমায়ুন কবির।
বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ীরা হলেন—সহসভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সদস্য আমিরুল ইসলাম (খোকন),মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মার-ই-আম খন্দকার ও মোহাম্মদ মহসিন কবির।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি