সংগ্রাম ও দীপ্ত লকডাউন

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

সংগ্রাম ও দীপ্ত লকডাউন

প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক সংগ্রাম ও বেসরকারি  চ্যানেল দীপ্ত টিভি লকডাউন করা হয়েছে।একজন রিপোর্টারের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম অফিস  লকডাউন করা হয়েছে। বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর লকডাউন করে দেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রমনা থানা পুলিশের একটি টিম সংগ্রাম অফিসে গিয়ে  কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল বলেন, মাগরিবের নামাজের পর বার্তা কক্ষে ঢুকতে গিয়ে দেখেন পুলিশ এসে লকডাউনের বিষয় অবহিত করছে । পরে অফিসের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী চলে যান। পত্রিকার প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ থাকবে। তবে অনলাইন সংস্করণ প্রচার হবে।

ওদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে আগামী দুই সপ্তাহ বার্তা বিভাগ বন্ধ থাকবে। তবে অন্যান্য অনুষ্ঠান প্রচার হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ