এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 12:06 PM, April 27, 2020

এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব: প্রধানমন্ত্রী

 

প্রভাতবেলা প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেছেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। এ ভাইরাসের হাত থেকে মানুষ যেন মুক্তি পায়। এ অবস্থা থাকবে না। এ দুঃসময় আমরা কাটিয়ে উঠব। আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করবো।

 

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী বিভাগের জেলাসমূহের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

 

দেশবাসী সরকারি নির্দেশনা মেনে চলায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। কিছু কিছু যায়গায় লক ডাউন শিথিল করা হয়েছে। তবে নিজেকে সুরক্ষিত রেখে সবাই কাজ করবেন। এ পরিস্থিতিতে সবাই সবাইকে সাহায করেন।

 

করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।’ দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলব।

আরও পড়ুন  সুনামগঞ্জের সাংসদ রতনকে দুদকে তলব

 

মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় দেশের ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

 

ভি‌ডিও কনফা‌রেন্সে বিভাগের বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজ‌নৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জি‌দের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর স‌ঙ্গে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নি‌য়ে মত‌বি‌নিময় করেন প্রধানমন্ত্রী।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ