করোনার নমুনা সংগ্রহে নতুন উদ্যোগ

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ৬, ২০২০

করোনার নমুনা সংগ্রহে নতুন উদ্যোগ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা শনাক্তকরণ পরীক্ষার নমুনা সংগ্রহের নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে প্রায় ৬০০ বুথ করা হবে। বুথ স্থাপনে প্রথমে নজর দেওয়া হচ্ছে ঢাকাসহ বড় শহরগুলোর দিকে। এগুলো স্থাপন ও পরিচালনা করবে বেসরকারি সংস্থা ব্র্যাক। সরকারি ও ব্র্যাক সূত্রে এ কথা জানা গেছে।

 

নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজে সমন্বয়ের জন্য অবসরে যাওয়া কর্মকর্তা (সাবেক পরিচালক এমআইএস) সমীর কান্তি সরকারকে কাজে নিয়োজিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সমীর কান্তি সরকার বলেন, ঢাকা শহরে ১০০ বুথ খোলা হবে। প্রাথমিকভাবে ৪৫টি বুথ স্থাপন করা হবে। পরে সংখ্যা বাড়ানো হবে। এই বুথ বসানো, পরিচালনা এবং এর জনবল দেবে ব্র্যাক।

 

সূত্র জানিয়েছে, বুথ স্থাপনের কাজে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ডিএফআইডি।

 

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মোরশেদা চৌধুরী বলেন, তাঁরা ইতিমধ্যে নয়টি বুথ বসিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চারটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি, শেখ রাসেল গ্যাস্ট্রোঅ্যানটারোলজি হাসপাতালে একটি এবং গাজীপুরের শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতলে একটি বুথ বসানো হয়েছে।

আরও পড়ুন  স্কুলকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ

 

মোরশেদা চৌধুরী আরও বলেন, ঢাকা শহরের কোথায় কোথায় বুথ বসানো হবে, তা দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ঠিক করবে স্বাস্থ্য অধিদপ্তর। সব বুথের অবস্থান সংবাদপত্রের মাধ্যমে মানুষকে জানানো হবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ