কানাইঘাটে ইউপি চেয়ারম্যানসহ চার জন করোনা আক্রান্ত

প্রকাশিত: 12:55 AM, May 30, 2020

কানাইঘাটে ইউপি চেয়ারম্যানসহ চার জন করোনা আক্রান্ত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের কানাইঘাটে ২৯মে (শুক্রবার) এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

কানাইঘাট বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী’র করোনা ভাইরাস কভিড-১৯পজিটিভ রিপোর্ট  এসেছে।

অপর ৩ জন হলেন, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের জাকারিয়া (২৮), ডালাইচর গ্রামের জামিল আহমদ (২৯) ও চাক্তা গ্রামের এজাজুল আমিন (৫৭)। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয় ২৭ মে। ওসমানী হাসপাতাল ল্যাবে পরীক্ষার পর শুক্রবার ফলাফলে তাদের পজিটিভ আসে।

করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে কানাইঘাট উপজেলায় ৩৫জন করোনায় আক্রান্ত হয়েছে। জনপ্রতিনিধির মধ্যে  এই প্রথম বড়চতুল ইউপির চেয়ারম্যানআবুল হোসেন করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ