সিলেট | |
প্রকাশিত: 12:52 AM, July 24, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার(২৩এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলোচিত সমালোচিত ডা. আবুল কালাম অঅজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি।
সাবেক ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন খুরশীদ আলম। তিনি ঢাকা মেডিকেলে কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর নানা বিতর্কের মুখে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডা. আজাদ। তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার(২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি