সিলেট | |
প্রকাশিত: 2:40 PM, September 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
মো. গোলাম সারওয়ার ১০ম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। পেশাদার কূটনৈতিক জীবনে তিনি ইয়াংগুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ছিলেন।
ওমানের বর্তমান দায়িত্বের পূর্বে তিনি সুইডেনে রাষ্ট্রদূতের পাশাপাশি একই সাথে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যাক্তি জীবনে বিবাহিত তিনি দুই পুত্র সন্তানের জনক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি