বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন কাল শুরু

প্রকাশিত: 1:57 PM, September 15, 2020

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন কাল শুরু

প্রভাতবেলা ডেস্ক:

শেষ মুহুর্তে স্থগিত হ‌ওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামীকাল বুধবার থেকে শুরু হবে। সূচি মতে, আগামীকাল থেকে ঢাকায় ওই সম্মেলন শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএসএফের মহাপরিচালক এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলটি বুধবার সকালেই ঢাকায় পৌঁছাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এর আগে গত রোববার থেকে ঢাকায় তিন দিনের ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনই জানানো হয়, বাংলাদেশের উদ্দেশে রওনা করার আগে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএসএফ প্রতিনিধি দল ঢাকা পৌঁছাতে পারেনি। ফলে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমও স্থগিত করে ঢাকা।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম তাৎক্ষণিক এক বার্তায় গণমাধ্যমকে জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-নয়াদিল্লি-কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে ঢাকা আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর উড়োজাহাজে কারিগরি সমস্যা দেখা দেয়। উড়োজাহাজে ত্রুটির কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকা আসতে পারেননি। পরবর্তী সময়ে সীমান্ত সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবেও ওই বার্তায় জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ