সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৯৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৪০৭ জনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২৮৪টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১১ হাজার ৯২২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৮০%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৭৭%।
নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ১৮ জন বা ৭৭.৩৭% এবং নারী ১ হাজার ১৭৫ জন বা ২২.৬৩%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪%।
এদিকে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৭৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৪৬%।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি