সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। আজ সোমবার তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম বলেন, ‘আজ বিকেলে বদলির আদেশের বিষয়টি জানতে পেরেছি। অনেক দিন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’
সারওয়ার আলম ২০১৫ সাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খাদ্যপণ্য ও ওষুধে ভেজালবিরোধী অভিযান এবং দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানের সময় সাহসী ভূমিকা রেখে আলোচিত হয়েছেন। বরখাস্ত হওয়া যুবলীগনেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন বড় নেতার দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন। সর্বশেষ সাংসদ হাজি সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে এক বছর কারাদণ্ডাদেশ দেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি