সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
নীরবে নিভৃতে চলে গেল দেওয়ান ফরীদ গাজী’র দশম মৃত্যুবার্ষিকী।
সিলেটের গর্ব ,বর্ষীয়ান রাজনীতিবিদ ,বার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী , আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রবীণ জনপ্রিয় নেতা দেওয়ান ফরিদ গাজীর দশম মৃত্যুবার্ষিকীতে ( ১৯ নভেম্বর) গভীর শোক , বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।
২০১০ সনের ১৯ নভেম্বর ৮৫ বছর বয়সে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা।
১৯২৪ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । আসামের বাঙাল খেদাও আন্দোলন, লাইন প্রথার বিলোপ,৪৭ এর ঐতিহাসিক গণভোট, . ৫২ ভাষা আন্দোলন, . ৬৬র ৬ দফা আন্দোলন, ৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন ,৭১ এর মহান মুক্তিযুদ্ধ ,৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯৪ এর সিলেট বিভাগ আন্দোলন সহ দেশের সবকটি ঐতিহাসিক আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয় ।
বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ফরিদ গাজীর অবদান ছিল অপরিসীম। দেওয়ান ফরিদ গাজী জমিদার পিতার সন্তান হয়েও জীবনের আরাম-আয়েশ ভুলে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। সারাজীবন মানুষের কল্যাণেই কাজ করেছেন। মৃত্যুবার্ষিকীতে উনার আত্মার মাগফিরাত কামনা করছি ।মহান আল্লাহ তায়ালা দেশ প্রেমিক এই নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন । আমীন ।
দেওয়ান এ.এম গাজীর টাইমলাইন থেকে নেয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি