আমি হারালাম একজন ভালো বন্ধুঃ পেলে

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

আমি হারালাম একজন ভালো বন্ধুঃ পেলে
 ডিয়েগো ম্যারাডোনার গেছেন  মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান সর্বকালের সেরা তারকা ফুটবলার পেলে। জয়ের পর বিশ্বকাপ হাতে ম্যারাডোনার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পেলে।

 

 

 

সেই পোস্টে পেলে লিখেছেন, ‘এটা খুব দুঃখজনক সংবাদ। আমি হারালাম একজন ভালো বন্ধু এবং বিশ্ব হারালো একজন দুর্দান্ত ফুটবল লিডারকে। তাকে নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আপাতত পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানাই। আশাকরি আমরা ওপারে গিয়ে (মৃত্যুর পর) একসাথে খেলবো।’

 

 

এর আগে ম্যারাডোনার ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। শুধু তা-ই নয় ব্রাজিলের সাবেক এ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বন্ধু ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, ম্যারাডোনা। আমি সর্বদা আপনাকে সাধুবাদ জানায়। আপনার জন্য সব সময় শুভ কামনা। আপনার যাত্রা দীর্ঘ হোক এবং আপনি সর্বদা হাসি-খুশি থাকুন। এর সঙ্গে আমাকেও হাসি দিন! শুভ জন্মদিন!’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ