সিলেট | |
প্রকাশিত: 2:25 AM, November 28, 2020
শুক্রবার সন্ধ্যায় হাটহাজারীর পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘আল আমিন সংস্থা’ আয়োজিত বার্ষিক মাহফিলের অন্যতম বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার, শেষ পর্যন্ত মামুনুল হককে ছাড়াই মাহফিল শেষ হয়।
এদিন মাগরিবের নামাজের পর হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছান।
তিনি আরও জানান, আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে মাওলানা মামুনুল হক হাটহাজারী আসলেও প্রশাসনের অনুরোধে মাহফিলে বক্তব্য না দিয়েই ঢাকায় ফিরে গেছেন। যেখানে অশান্তি সেখানে আমরা নেই। না আসার পরও তার ছবিতে আগুন দেয়ার কারণ কী? একজন আলেমকে এভাবে অপমান করলে আল্লাহর আরশ কাঁপবে।
ফলে বিকালের দিকে মামুনুল হক ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
এরই সূত্র ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর অক্সিজেন মোড়ে ও চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কের বড়দীঘির পাড় এলাকায়, ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে যুবলীগের নেতাকর্মীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১নং গেইট এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ও সড়কে টায়ার জ্বালিয়ে ও অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, মাহফিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে হাটহাজারী পৌরসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের ২৫টি টিমসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন ছিল। বর্তমানে হাটহাজারীতে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
সমাবেশে সংগঠনটির সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, একরামুল হক সোহেল, আজাদ রুবেল, মিটুন শর্মা, সীতাকু- উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াদ জিলানি, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগরসহ শত শত নেতাকর্মী অংশগ্রহন করে।
তাছাড়া, হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকতার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকার বিএমএ মিলনায়তনে ধোলাইর পাড়ে মূর্তি বিরোধী বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন মাওলানা মামুনুল হক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি