সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া, এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
র্যাবের হাতে আটক মাদককারবারী হলেন- উকিয়ার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ‘ই’ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসান (৩৮)।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাবের একটি দল টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারী পালিয়ে যাওয়ার সময় মাহমুদুল হাসানকে (৩৮) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা পলিথিন ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি