সিলেট | |
প্রকাশিত: 5:31 PM, April 6, 2021
প্রভাতবেলা ডেস্ক:
জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদের অবস্থা সঙ্কটাপন্ন। বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর বর্তমান আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক আমিরে জামায়াত মকবুল আহমাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে বেশ কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন। আজ তার অবস্থার বেশ অবনতি ঘটেছে।
মকবুল আহমাদের সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে জন্য দোয়া চেয়েছেন জামায়াতের আমির।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি