সিলেট | |
প্রকাশিত: 3:03 PM, April 20, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ তুলেন ।
লাইভে এসে কাদের মির্জা অভিযোগ করেন, পুলিশ আমার সাতজন কর্মীকে গ্রেফতার করে নির্যাতন করে। সকালের দিকে খবর পেয়ে আমি তাদের দেখতে যাই। তাদের অবস্থা ভালো ছিল না। ফেরার পথে আমাদের ওপর আক্রমণ করেন এডিশনাল এসপি। তিনি আমার গায়ে হাত দিয়েছেন। দশবার করে বলেছি, আমি ডিএস মর্যাদার। তুমি আমার গায়ের ওপর হাত দিচ্ছো কেন? তিনি এরপরেও আমার গায়ে হাত দিয়েছে। এদিকে ওসি আমার সহকারী সাজুকে মারধর করেছে। তার মোবাইল কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, এরপর ফেরত আসার পথে এডিশনাল এসপি ওসিসহ পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ এ অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেন।
তিনি বলেন, কাদের মির্জা থানায় গিয়ে সরাসরি থানা হাজতের সামনে চলে যান। আমি শুধু তাকে বলেছি, আপনি ওসির রুমে আসেন। এছাড়া আর কোনো কথা হয়নি এবং কারো গায়ে হাত তোলাও হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি