সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট-কাণ্ডের পর নারায়ণগঞ্জের তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে পেতে আদালতে আবেদন করেছে পুলিশ।
এর মধ্যে রিসোর্টে মামুনুলের সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এ ছাড়া রয়েল রিসোর্টে হামলা মামলায় ৭ দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।
নিজ কার্যালয়ে রোববার (২ মে) দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, তিনটি মামলাতেই মামুনুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেতে রোববার আবেদন করা হয়েছে।
এর আগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার করা ধর্ষণের মামলা তদন্ত করে ৩০ মের মধ্যে প্রতিবেদন চেয়েছে আদালত। দীর মেডিক্যাল রিপোর্ট ও অন্যান্য আলামতও দাখিল করতে বলা হয়েছে।
মামলা করার পরদিন শনিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাকিল আহম্মদ এই আদেশ দেন। আদালতে পুলিশ ধর্ষণের মামলার নথি নিয়ে হাজির হয়। এরপর হয় সংক্ষিপ্ত শুনানি। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ এপ্রিল প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
মোদীবিরোধী আন্দোলনের নামে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে বেপরোয়া তাণ্ডবের পর রিসোর্টকাণ্ডে মামুনুল হককে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে থাকে। এরই ধারাবাহিকতায় মাওলানা মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২০ সালে দায়ের হওয়া মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। ওই দুই মামলাতে আবার তাকে মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি