জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান!

প্রকাশিত: 3:56 PM, June 15, 2021

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কম্পানি (বাপেক্স)। অনুসন্ধান কূপে গ্যাসের দারুণভাবে সফলতার আলামত পেয়েছে প্রতিষ্ঠানটি। সব কিছু ঠিক থাকলে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে এটি।

 

মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টার দিকে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানি।

 

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথম-মত একটি স্তরের টেস্ট চলমান।

 

কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস প্রাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।

 

আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।

আরও পড়ুন  ২ শ্রমিক নেতাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল সংবর্ধনা

 

বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।

সর্বশেষ সংবাদ