জানাযা থেকে ফেরার পথেই বিএনপি নেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী গ্রেফতার। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যার কিছুক্ষণ আগে সিলেটের গোলাপগঞ্জ থানা-পুলিশ তাঁকে এমসি কলেজ মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রভাতবেলা প্রতিবেদক♦
এমরান চৌধুরী সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ।
প্রভাতবেলা’কে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল। তিনি জানাান, পুরোনো একটি ‘“গায়েবী” মামলায় এমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
মাসরুর রাসেল প্রভাতবেলাকে বলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাওলানা রশীদ আহমদ ইন্তেকাল হন সোমবার । আজ বিকেলে তাঁর জানাজা হয় গোলাপগঞ্জ এমসি কলেজ মাঠে। জানাজা শেষে ফেরার পথে পুলিশ এমরান চৌধুরীকে গ্রেফতার করে। এ সময় তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি জানানো হয়।
এডভোকেট নজরুল ইসলাম প্রভাতবেলাকে জানান, এমরান চৌধুরীকে গোলাপগঞ্জ থানায় রাখা হয়েছে। তাকে বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। সে কারণে বিমানবন্দর থানায় হস্তান্তর করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।