সিলেট | |
প্রকাশিত: 3:01 AM, March 12, 2022
সংবাদদাতা,শায়েস্তাগঞ্জ♦ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের প্রাণহানি ঘটেছে। হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা গেছেন। অসমর্থিত সুত্র বলছে, হাসপাতালে আরো কয়েকজনের মৃত্যু ঘটেছে।
আহত হয় প্রায় ৫০ যাত্রীর মধ্যে গুরুতর ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। কিছুক্ষণ আগে রাত ২টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গেসঙ্গেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
তবে আহতদের অবস্থা আশংকাজনক। এর মধ্যে অনেকেই মারা যেতে পারে আবার অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারে। অনেককে ঢাকা ও সিলেটে রেফার্ড করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার সামনে হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দূর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়।
পুলিশ ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তাদের দাবি দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশ ট্রাক ও সিএনজিদের ধাওয়া করে। এতে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। প্রতিবাদ করলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়।
আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি সামলাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়েছে৷ খবর পেয়ে হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি