সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
প্রতিনিধি, মৌলভীবাজার:
জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার আমির হাফেজ তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
বুধবার (২৩ আগস্ট) রাতে মৌলভীবাজার শহরের প্রেস ক্লাব মোড়ের জেলা পরিষদ মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে পৌর জামায়াতের আমির তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে কুলাউড়া থানায় দুটি, বড়লেখা থানায় একটি ও সদর থানায় দুটি মামলা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
উল্লেখ্য, বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা শহরের শমসের নগর রোডের শ্যামলী রাস্তার সামনে সাঈদীর জানাজার নামাজ আদায় করতে না দেওয়া ও হামলা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি