যৌনপল্লিতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: 6:38 PM, November 9, 2023

যৌনপল্লিতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আইয়ুব আলী খানকে (৫০) কুপিয়ে জখম করা হয়েছে।

 

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আইয়ুব খানকে রাজধানী ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও যৌনপল্লির একজন বাড়িওয়ালা।

 

আইয়ুব আলী খানের ভাতিজা রুবেল খান বলেন, রাত আড়াইটার দিকে যৌনপল্লির বাড়িওয়ালা ও দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে আমার চাচাকে কুপিয়ে জখম করা হয়। দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ, শরীফসহ বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা করে।

 

এ সময় আইয়ুব আলী খানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৬টি কোপ দেওয়া হয় বলে জানান ভাজিতা রুবেল খান।

আরও পড়ুন  কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি মৌখিকভাবে শুনেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ