চুনারুঘাটের উবাহাটায় ডিপো থেকে তেল চুরির চেষ্টা

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

চুনারুঘাটের উবাহাটায় ডিপো থেকে তেল চুরির চেষ্টা
প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জে চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নে পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরি করার চেষ্টা টের পায় ডিপো কর্তৃপক্ষ । এ ঘটনা ঘটে শুক্রবার (১ ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নে শিমুলতলা এলাকায় দিঘিরপার ব্রীজের পাশে ছড়ার মধ্যে পাইপলাইন পাইপ ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালালে সিগনাল পায় ডিপো কর্তৃপক্ষ ।

 

ডিপো কর্তৃপক্ষ জানান , এ পাইপলাইনে অত্যাধুনিক সিগন্যাল বসানো আছে । পাইপ থেকে কোনো স্থানে পাইপ ফুটো করে তেল বের হলেই সঙ্গে সঙ্গে ডিপো কর্তৃপক্ষ সিগন্যাল পেয়ে যায় । গভীর রাতে উবাহাটা ইউনিয়নে শিমুলতালা পাইপ লাইন ফুটো করে তেল বের করার চেষ্টা চালালে ডিপো লোকজন ঘটনা স্থলে আসলে চোর চক্র টের পেয়ে পালিয়ে যায় । বিশেষ কায়দায় পাইপটি ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালায় । সেখানে ডিপো লোকজন ঘটনা স্থলে গিয়ে তেলের পাইপ দিয়ে তেল ভেসে পড়ছে এবং তেলের গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশ । কতটুকু তেল চুরি হয়েছে সঠিক ভাবে বলতে পারছেনা ডিপো কর্তৃপক্ষ ।

আরও পড়ুন  পরকীয়ায় আসক্ত : প্রেমিককে কাছে পেতে ৩ সন্তানের মুখে বিষ!

 

ডিপো কর্তৃপক্ষ গত শনিবার পাইপ ফুটো করা স্থান বন্ধ করে ঢালাই করে রাখা হয় । ডিপো কর্তৃপক্ষ জানান , তেলের পাইপ দেখার জন্য বিভিন্ন স্থানে এরিয়া নিয়ে বিশ্বাসী লোক (সম্মানী ভাতা ভুক্ত) সুপার ভাইজার ও পাহারাদার রাখা হয়েছে । এদিকে উবাহাটা ইউনিয়নে শিমুলতলা এলাকায় তেলের পাইপ লাইন দেখা শোনার সুপার ভাইজার ও দিবারাত্রি পাহারাদার রাখা হয় উবাহাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমেদ দায়িত্ব দেয়া হয়েছে । ফলে মেম্বার মনোনীত লোক একই ইউনিয়নের উলু কান্দি গ্রামের বিভিন্ন অপরাধী হোতা ও চুনারুঘাট থানা সোর্স সিএনজি চালক মোঃ নাসির মিয়া (৩২) শিমুলতলা পাইপ লাইন দেখা শোনার দায়িত্ব দেয় । এ সুযোগে কিছু চোর চক্র সাথে আঁতাত করে রাতের আধারে তেল চুরি করা সম্ভব হয়নি । এ ব্যাপারে চোর ধরা না পাওয়ায় কোনো মামলা করে নি ডিপো কর্তৃপক্ষ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ