সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘প্রবাসীরা আমাদের স্বাধীনতা সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয় আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সরকারের যে প্রতিশ্রুতি ছিলো তা পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবারের নির্বাচন কমিশন একটা আইনের মাধ্যমে হয়েছে। নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা যেনো না ঘটে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই প্রচেষ্টা আমাদের ছিলো। যার কারণে একের পর এক নির্বাচনের সংস্কার আমরা নিয়ে আসি। কারণ সেনা শাসকরা যখন একের পর এক ক্ষমতা দখল করে তখন তারা নির্বাচনে ভোট কারচুপি করাটা শুরু করেছিলো। সেই জায়গা থেকে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া সেই আন্দোলন সংগ্রামটাই আমরা করেছি।’
বাংলাদেশ যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, করোনা ভাইরাসের অতিমারি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যেটা ২০২৪ সালে আমাদের কার্যকর করার কথা ছিলো, সেটা আমরা দু’বছর বাড়িয়ে নিয়েছি। এরপরে প্যালেস্টাইনের ওপর হামলা, শিশু-নারী ও হাসপাতালে আক্রমণ করা। আমরা সব সময় প্যালেস্টাইনের পক্ষে আছি। এভাবে একটা জাতিকে ধ্বংস করা, নারীদের ধ্বংস করা, এটা এক ধরণের গণহত্যা।’
শেখ হাসিনা বলেন, ‘আজকে এই যে অস্ত্র প্রতিযোগিতা… আন্তর্জাতিকভাবে আমি যেখানেই গিয়েছি সেখানেই বলেছি এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে ওই টাকা শিশুদের খাদ্য, শিশুদের চিকিৎসা, শিশুদের শিক্ষায় ব্যয় হোক। মানবকল্যাণে ব্যয় করা হোক, যে দেশ এই টাকা ব্যয় করছে, সেই টাকা তো ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা, তাদের টাকা ধ্বংসের জন্য কেন ব্যয় হবে, ধ্বংসাত্মক কাজে ব্যয় হবে, মানবকল্যাণে ব্যয় হোক।’
তিনি বলেন, ‘বিএনপি অফিসে তারাই তালা দেয় তারাই ভাঙ্গে, তারা বলে চাবি হারিয়েছে। চাবিটা গেলো কোথায়? তারাইতো তালা দিয়েছে, তাদের চাবি হারাবে তারা পথও হারাবে। তারা এখন পথ হারানো পথিক হয়ে গেছে। জানি না তাদের সাংগঠনিক কোনো যোগ্যতা আছে কি না। একটাই আছে আগুন দেওয়া।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি