সিলেট ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক , মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদন উপজেলার বালালী বাঘমারা এলাকায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে ধর্মীয় বিরোধের জেরে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ১ জন আহত হয়েছেন। আহতের নাম মাসুদ রানা ( ৩২) আহতকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী মামুনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধর্মীয় বিষয় নিয়ে স্থানীয় সুন্নি ধর্মাবলম্বী কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন ইসলামী রাজনীতি দলের সমর্থকদের সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে মামুনের আর্থিক সহযোগিতায় আহমেদিয়া সম্প্রদায় একটি ইফতার মাহফিল আয়োজন করে এবং গরীব ও অসহায় মানুষের মধ্যে যাকাত এবং ফিতরা ব্যবস্থা করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার (৩ মার্চ) আনুমানিক বিকাল ৫টায়
সুন্নি ধর্মাবলম্বী মাওলানা মাসুম ইয়ার চৌধুরীর নির্দেশে ও রেনু মিয়ার নেতৃত্বে ১৫–২০ জনের মুসল্লীর দল লাঠিসোঁটা নিয়ে ইফতার মাহফিল আয়োজনকারি মামুন এর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আহত মামুনের ভাই মাসুদ রানা
অভিযোগ করে বলেন, তার ভাই মামুন আহমদীয়া সম্প্রদায়কে সাহায্য সহযোগিতা করার কারণে, দীর্ঘদিন ধরে সুন্নি সম্প্রদায়ের মসজিদের ইমাম ও মাওলানারা বিশেষ করে
মাওলানা মাসুম ইয়ার চৌধুরী সহ তার অনুসারী কিছু ব্যক্তি তার পরিবারকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। তিনি আরও বলেন আমার ভাই মামুনকে এর আগেও তারা হুমকি দিয়ে আসছিল এবং ২০০৭ সালের ১০ ডিসেম্বরে মামুনকে হত্যা করার জন্য, হঠাৎ করে আমাদের বাড়িতে হামলা চালায় আমার মা যখন মামুনকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, তখন দুবৃত্তদের হামলায় আমার মা গুরুতর আহত হন । আমার ভাই মামুন এবং আমার বাবাও আহত হন। অভ্যন্তরীণ আঘাতের কারণে আমার মা মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে অভিযুক্ত সুন্নি ধর্মাবলম্বী নেতা মাসুম ইয়ার চৌধুরীর বক্তব্য জানতে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন মামুন কানাডায় থেকে আহমেদিয়া সম্প্রদায়কে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছে এবং সুন্নি মুসলিম সম্প্রদায়কে এক বিভ্রান্তির সম্মুখে উদ্দেশ্যমূলকভাবে নিয়ে যাচ্ছে।
তারা গ্রামের সুন্নি সম্প্রদায়ের গরীব মানুষদের সহযোগিতার মাধ্যমে আহমেদিয়া ধর্মে ধর্মান্তরিত করতে প্রভাবিত করছে। যাহা সুন্নী মুসলমানদের উপর বিশাল প্রভাব পড়ছে এবং অসহায় দরিদ্র সুন্নি সম্প্রদায়কে মিথ্যা ইসলামী ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে।
এগুলো নিয়ে একাধিক বার নিষেধ দেওয়ার পরও তারা কর্ণপাত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ইফতারের পূর্বে হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি কয়েকজন লোক ইফতার মাহফিলের চেয়ার , টেবিল ও বাড়ির দরজা ভাঙছে।
পরিস্থিতি দেখে আমরা ভয়ে কাছে যেতে পারিনি। তারা আরও জানান আহমেদিয়া সম্প্রদায়ের লোকজন ইফতারের সঠিক সময়ের পূর্বে আজান দিয়ে সুন্নি মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করে। আহমদিয়া সম্প্রদায়ের আযান শুনে রোজাদার
সুন্নি সম্প্রদায় সঠিক সময়ের পূর্বে ইফতার করে ফেলে। এতে করে সমস্যার উৎপত্তি সৃষ্টি হয় বলে জানা যায়।
এ বিষয়ে মদন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামুনের পরিবারকে জানানো হয়েছে তারা যেন থানার অনুমতি ছাড়া এরকম অনুষ্ঠান যেন না করে।
এলাকাবাসীরা জানান ধর্মীয় মতবিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। যে কোন সময় সুন্নি ও আহমদীয়া সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ প্রতিবেদক কানাডায় অবস্থানরত মামুনকে ফোন দিলে তিনি জানান এদের হাতে আমিও একাধিক বার নির্যাতিত হয়েছি, পুলিশের সহযোগিতা না পেয়ে
তাদের ভয়ে আমি দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে। বর্তমানেও আমার পরিবার নির্যাতনের শিকার হচ্ছে। এ ঘটনায় পুলিশ আমাকে ফোন দিলে আমি আমার পরিবারের নিরাপত্তা চেয়েছি ,পুলিশ আমার কাছে বড় অংকের চাঁদা দাবি করে।
উল্লেখ্য, বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়কে ঘিরে অতীতে বিভিন্ন স্থানে উত্তেজনার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় সহনশীলতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি