সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
শায়খুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বাদ জোহর হাটাজারী মাদরাসা প্রাংগনে আল্লামা শফির নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা শফি ইন্তেকাল হন।
মৃত্যকালে তাঁর বয়স ১০৫ বছর হয়েছিলো বলে জানা গেছে।
এর আগে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরে চিকিৎসকরা তাঁকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। বিকেলের দিকে এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে তাঁকে ঢাকায় আনা হয়।
বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী হুজুর। রাতে অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসেন।
শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুপুরের দিকে চিকিৎসকরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলেও জানা গেছে। এর আগেও কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতাও দেখা দিয়েছিলো বলে জানা যায়।
ইন্তেকালের পূর্ব পর্যন্ত আল্লামা শফি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি, চট্টগ্রাম হাটাজারী মুঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এর দায়িত্বে ছিলেন।
আল্লামা শাহ আহমদ শফী দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি