সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে জোড়া গোলের দেখলো বিশ্ব। এক ম্যাচে এক দলের দুই তারকার জোড়া গোল। বেলজিয়ামের ফুটবলার রোমেলু লুকাকু ও হ্যাজার্ড এর দুই জোড়া গোলে তিউনিসুয়াকে ৫-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।
শনিবার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৬টায় মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ‘জি’ গ্রুপের দুই দল বেলজিয়াম-তিউনিসিয়া।
বেলজিয়ামের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল করেন বেলজিয়ামের এই স্ট্রাইকার লুকাকু। রাশিয়া বিশ্বকাপে চার গোল করে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনলদোকে স্পর্শ করলেন রোমেলু। বিশ্বকাপে সর্বোচ্চ (৫) গোলের রেকর্ড এখন তার দখলে।

প্রথমার্ধে মাত্র ৬ মিনিটের মাথায় তিউনিসিয়ার ডিফেন্ডার ডি-বক্সের ভেতর হ্যাজার্ডকে অবৈধ ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে বিন্দুমাত্র ভুল করেননি চেলসির ফরোয়ার্ড। এরপর ১৬ মিনিটে মার্টেন্সের পাস থেকে গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন লুকাকু।
এরপর ডি ব্রুইনির উঠিয়ে দেওয়া পাস থেকে বল তিউনিসিয়ার ডিফেন্সকে ফাঁকি দিলে হ্যাজার্ড বুক দিয়ে ঠেকিয়ে দারুণ কন্ট্রোলে গোলে পাঠিয়ে দেন তিউনিসিয়ার জালে।
বিরতীর আগে ম্যাচে গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।
বিরতির পর ৫১ মিনিটের মাথায় গোলে পেয়ে যান হ্যাজার্ড। ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।
খেলা শেষের বাঁশি বাঁজার মুহূর্তের গোল করেন তিউনিসিয়ান ফরোয়ার্ড খাজরি। কিন্তু তাতে ম্যাচে জয়-পরাজয়ে কোন পরিবর্তন হয়নি। বরং ৫-২ গোল ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি