এসএমপি’র কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

এসএমপি’র কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার
প্রভাতবেলা প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সিলেট ও বরিশালের পুলিশ কমিশনারসহ ৫ জন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিলেট ও বরিশালের কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ