সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মঈন সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন। করনোয় আক্রান্ত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশু সন্তান ও স্ত্রীকে রেখে চির নিলেন এই করোনা যোদ্ধা।
দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে এ্যম্বুলেন্সযোগে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি