করোনা : ২৭ ফুট ভেসে যেতে পারে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

করোনা : ২৭ ফুট ভেসে যেতে পারে

 করোনাভাইরাস ‘এয়ারবোর্ন’ নয়, আগেই বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাতাসে ভেসে বেশিদূর যেতে পারে না এই ভাইরাস এমনটাই দাবি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক লিদিয়া বোরুইবা দাবি করেছেন, রেসপিরেটারি ড্রপলেটকে সম্বল করে বাতাসে অন্তত ২৭ ফুট ভেসে যেতে পারে করোনা। কয়েক ঘণ্টা বাতাসে ভেসেও থাকতে পারে।

লিদিয়া বলেছেন, মানুষের হাঁচি-কাশি বা থুতু থেকেই ছড়াচ্ছে ভাইরাস। তবে যে রেসপিরেটারি ড্রপলেটে চেপে ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছুটে যাচ্ছে, সে ড্রপলেট কিন্তু অনেকটাই দূর পর্যন্ত যেতে পারে। তিন ফুট বা ছয় ফুট, নয় এই ভাইরাস ড্রপলেট একেবারে ২৭ ফুট পর্যন্ত যেতে পারে।’আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’র জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। লিদিয়ার দাবি, ভাইরাস ড্রপলেট যেমন কোনো কিছুর উপরিভাগে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, তেমনি বাতাসেও কয়েক ঘণ্টা ভেসে থাকতে পারে। সেক্ষেত্রে পারস্পরিক দূরত্ব ছয় ফুট নয়, অনেক বেশি রাখা দরকার। কারণ দেখা গেছে, এই ভাইরাল স্ট্রেনের ভেসে যাওয়ার ক্ষমতা অনেক বেশি।

আরও পড়ুন  সিটিহার্ট মার্কেটে দোকান নিয়ে দ্বন্দ

সম্পাদনা মাকসুদা লিসা 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ