সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী কোভিড ১৯-এ আক্রান্ত। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মাঈনুদ্দিনের ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঈনুদ্দিনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তিনি নমুনা দেন পরীক্ষার জন্য। ওই দিনই তার রিপোর্টে পজিটিভ আসে। সেই সঙ্গে সিটিস্ক্যান করলে তার ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।
তার অক্সিজেন লেভেল স্বাভাবিক রয়েছে জানিয়ে ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বলেন, বড় ভাইয়ের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, মাঈনুদ্দিন হাসান চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন মাঈনুদ্দীন চৌধুরী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি