করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১১৩৪

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১১৩৪

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

আরও পড়ুন  ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ লাখ ৫৬ হাজার ৫৪৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ১৯২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ