সিলেট | |
প্রকাশিত: 5:07 PM, April 22, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৭৮১ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।
এর আগে বুধবার (২১ এপ্রিল) করোনায় ৯৫ জন মারা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি