কলেজশিক্ষার্থীদের উপর উঠে গেল যাত্রীবাহী বাস

প্রকাশিত: 4:04 PM, July 29, 2018

রাজধানীর বিমানবন্দর সড়কে হোটেল রেডিসনের সামনে অপেক্ষারত একদল কলেজশিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

 

এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। রদের মধ্যে একজন ছাত্র ও এক ছাত্রী। এ ছাড়া ৮-১০ জন আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন অনেক শিক্ষার্থী।

 

এ সময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস তাদের ওপর উঠিয়ে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হন।

 

এদিকে ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

আরও পড়ুন  চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু গ্রেপ্তার

 

ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলের পাশেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ।

ঘটনার সময় শিক্ষার্থীরা র‌্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সর্বশেষ সংবাদ