সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক :: দীর্ঘদিন ধরে সিলেট নগরীর কাজিরবাজার ও শেখঘাট এলাকায় জুয়া, মাদকসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। শেখঘাটের শহীদুল্লাহের ছেলে জাহাঙ্গীরকে ধরতে নানা ভাবে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তবে তার সহযোগীদের ধরা সম্ভব হলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে জাহাঙ্গীরকে ধরা পড়েছেন পুলিশের হাতে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে কাজিরবাজার জুয়ার আসর থেকে জাহাঙ্গীর আলমসহ ৪২ জনকে আটক করা হয়। তন্মধ্যে জুয়ার আসরের ম্যানেজার বিল্লাল মিয়াও ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকার আলী আমজাদের ঘড়ির পাশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর ও বিল্লালকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদুল হাসান ও জিয়াউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসেছিল।
পুলিশ ভ্রাম্যমাণ আদালতে জাহাঙ্গীরকে হাজির করলে তিনি অপরাধ স্বীকার করেন এবং পরে বিচারক তাকে একমাসের সাজা দেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি