কামরানের শারীরিক অবস্থার অবনতি, শামসুদ্দিন হাসপাতালে ভর্তি

প্রকাশিত: 1:04 PM, June 6, 2020

কামরানের শারীরিক অবস্থার অবনতি, শামসুদ্দিন হাসপাতালে ভর্তি

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ শনিবার (৬ জুন) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেজয় দত্ত।

 

তিনি প্রভাতবেলাকে বলেন, ‘আজ সকাল এগারোটার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে আর জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।’

 

এর আগে গতকাল শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।

 

এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের ঘনিষ্টজন মেহেদী কাবুল জানান, কামরান ভাইয়ের কিছুটা শ্বাসকষ্ট আছে সঙ্গে অন্যান্য কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালে নেওয়া হয়েছে। আর উনার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ