সিলেট | |
প্রকাশিত: 2:36 PM, May 4, 2017
আদালত প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নাশকতার ১৪ মামলায় তিনি আদালতে জামিন আবেদন করেছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ১৪ মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। এর মধ্যে সাত মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে বলেন, রাজধানীর পল্টন, মতিঝিল, রমনাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১৪ মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেন খায়রুল কবির খোকন।
এর মধ্যে সাত মামলায় তিনি জামিন পান। বাকি সাত মামলায় জামিন নামঞ্জুর হয়। এর মধ্যে মহানগর হাকিম গোলাম নবীর আদালতে পাঁচটি মামলায় জামিন পাননি বিএনপি নেতা খোকন।
এ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তার আইনজীবী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি