সিলেট | |
প্রকাশিত: 6:46 PM, August 30, 2023
প্রভাতবেলা ডেস্ক:
একই মামলায় মেয়ে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, মো. আমির হোসেন, মো. শাহজাহান ও মো. মোস্তফা। রায় ঘোষণার সময় শাহজাহান ও মোস্তফা বাদে বাকিরা উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে সহিদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ ৫ জন শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি