“প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করছে মন্ত্রণালয়”

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। রাজপথে নেমে এসেছেন ছাত্ররা। কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বর্জনসহ ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৪ মে) দুপুর ১টার দিকে এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে, শাহবাগে মোড়ে অবস্থান নেয়। সেই সময় সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী অংশ নিয়েছেন কয়েকহাজার শিক্ষার্থী।
এদিকে শাহবাগ মোড় চার দিক থেকে অবরোধ করে রাখায় এপথে আসা যানবাহন আটকে যায়। ফঅলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করছে মন্ত্রণালয়। যা ছাত্রসমাজকে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে। এই গড়িমসি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে জানায় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগানে বলছেন, ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন। বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।’
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বলে জানা যায়। এছাড়া, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই ধর্মঘট চলছে।
আজ (সোমবার, ১৪ মে) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, তা যথা সময়ে শুরু হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ